মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোববার সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন।

আগামী ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

প্রথম দিনে অধিবেশনের শুরুতে চলতি সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অধিবেশনটির মেয়াদ সাত কার্যদিবস হতে পারে। রোববার এ অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। ওইদিন বিকেল ৪টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের এ অধিবেশনে দুই, তিনটি বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও কয়েকটি বিল এ অধিবেশনে উপস্থাপন করা হতে পারে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময় হতে হবে সর্বোচ্চ ৬০ দিন। একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অর্থাৎ তৃতীয় অধিবেশন গত ১১ জুলাই শেষ হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ