শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

ইসি ভবনে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার রাত ১ টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, আগুনের উৎস সম্পর্কে আমরা অবহিত নই। তদন্ত করলে বোঝা যাবে কীভাবে আগুন লেগেছিল এবং কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। এখানে ফায়ার, এনআইডি বিভাগ, গণপূর্ত বিভাগের প্রকৌশলী থাকবেন। তারা তিনটি বিষয় খতিয়ে দেখবেন। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতে যাতে আগুন না লাগে তার সুপারিশ করবেন। তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সেফটি কেন কাজ করেনি তাও প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।

নির্বাচন কমিশন সচিব বলেন, এই আগুনের কারণে রংপুরের উপনির্বাচনে কোনও প্রভাব পড়বে না। কারণ রংপুরসহ বিভিন্ন জেলায় ইভিএম মেশিন রয়েছে।

উল্লেখ্য, রোববার রাত ১১টা ৬ মিনিটে ১২ তলাবিশিষ্ট নির্বাচন কমিশনের ভবনের বেজমেন্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

-এএ