শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

সীমান্তে তুর্কি-মার্কিন যৌথ টহল নিয়ে উদ্বিগ্ন সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর-পূর্বাঞ্চলে সীমান্তবর্তী একটি উপত্যকায় যুক্তরাষ্ট্র ও তুরস্কের যৌথ টহলকে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে সিরিয়া। রবিবার সরকারি এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ওয়াইপিজি মিলিশিয়ারা সিরিয়াকে বিভক্ত করতে চাওয়ার বিষয়টি ইঙ্গিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যৌথ টহলকে আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে সিরিয়ায় প্রবেশ করেছে তুর্কি সামরিক যান।

মার্কিন সামরিক যানের সঙ্গে সেগুলো ক্রমাগত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকায় ‘সেফ জোন’ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যৌথ মহড়া চালাবে দুই দেশের বাহিনী।

কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা সীমান্ত এলাকায় ‘সেফ জোন’ প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে যৌথ মহড়া চালাবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। রবিবার তুর্কি সীমান্ত শহর আকাকালে থেকে ১৫ কিলোমিটার পূর্বে সিরিয়ার সীমান্ত এলাকায় মার্কিন পতাকাবাহী সামরিক যানের সঙ্গে যোগ দেয় তুর্কি পতাকাবাহী সামরিক যান।

রবিবার সিএনএন তুর্ক-কে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু বলেন, ‘ভৌগোলিক কারণে আমরা সুবিধাজনক অবস্থানে থাকলেও অভিবাসন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমরা সুবিধা থেকে বঞ্চিত হই। যদি মার্কিন বাহিনী ইউফ্রেটিসের পূর্বে আমাদের বাহিনীর সঙ্গে টহল দিতে সক্ষম হয়, তাদের নিজেদের সেনাদের নিয়ে প্রবেশ করতে পারে এবং যদি ইদলিবে (সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে) তুর্কি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে থাকে, তবে তা আমাদের পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে।’

সূত্র: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

আরএম/