মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

জাল সনদে ৩ রোহিঙ্গাকে পাসপোর্ট দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে গ্রেপ্তার তিন রোহিঙ্গাকে জাল জন্ম সনদ ও নাগরিকত্ব সনদে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা, পুলিশ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ এ জালিয়াত চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।

চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে নোয়াখালী আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে তারা।

এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ অভিযোগ করেন, কাগজপত্র ঠিক থাকার পরও দালাল ছাড়া নোয়াখালী পাসপোর্ট অফিসে কোনো কাজ হয় না। অথচ রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা। নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল, ঘুষ ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ