শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি

সম্পাদক পরিষদের নতুন সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের সম্পাদক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রোববার কারওরান বাজারে ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের বৈঠকে নতুন এ নির্বাহী কমিটি গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটি দায়িত্ব গ্রহণ করবে আগামী ১ অক্টোবর।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হলে দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সহ-সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, কোষাধ্যক্ষ সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

এছাড়া, নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন চার জন। তারা হলেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। নতুন কমিটি ১ অক্টোবর দায়িত্ব নেবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এ কমিটির মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে ‘সম্পাদক পরিষদ’ প্রতিষ্ঠা করা হয়। সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ার।

-এএ

</