শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আইডিটি উদ্ধারে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আমিরে মজলিসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাওলানা মামুনুল হকের ফেসবুক আইডিটি মেটা কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে। আইডিটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানতে তাঁর অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

মাওলানা মামুনুল হক বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি ও সমসাময়িক ইস্যুতে বক্তব্যের কারণে তাঁর অনুসারী ও সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মাওলানা মামুনুল হককে মেটার কাছে ‘ভয়ংকর’ হিসেবে উপস্থাপন করে। ৫ আগস্ট পরবর্তী সময়েও সেটার পরিবর্তন হয়নি। এখনো ফেসবুকে ‘মামুনুল হক’ নামটি লিখলে রেস্ট্রিকশন খাওয়ার আশঙ্কা থাকে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ