আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ড. উমর আহমদ ইলিয়াসি ১০ অক্টোবরের বিক্ষোভে অংশ না নিতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, তারা যেন মসজিদ থেকে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে এ ধরনের বিক্ষোভ থেকে দূরে থাকার পরামর্শ দেন।
ড. উমর আহমদ ইলিয়াসি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সংবেদনশীল। এমন সময়ে শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব প্রত্যেকেরই উপলব্ধি করা উচিত।
তিনি মুসলমানদের প্রতি শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে কয়েক দিন ধরে ব্যাপক আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টির এই আন্দোলনে কংগ্রেসসহ বিভিন্ন দল যোগ দিয়েছে।
সূত্র: ইউএনএ নিউজ
আইও/