বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাকিস্তানে আবদুল গফুর হায়দারিসহ জমিয়তের তিন শীর্ষ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিরোধী দল মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) তিন গুরুত্বপূর্ণ নেতাকে বুধবার (২৫ নভেম্বর) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতারা হলেন দলটির কেন্দ্রীয় নেতা ও জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারি, পাঞ্জাব প্রদেশের আমির মাওলানা আমজাদ খান এবং জমিয়ত ছাত্রসংগঠন জেটিআইয়ের কেন্দ্রীয় সভাপতি মালিক উয়াইস।

বিষয়টি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মুখপাত্র আসলাম ঘোরি। তিনি এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে গ্রেপ্তার নেতাদের দ্রুত মুক্তি দাবি করেছেন।

আসলাম ঘোরি প্রশ্ন তুলেছেন, জাতীয় পরিষদের সদস্য মাওলানা আবদুল গফুর হায়দারিকে গ্রেপ্তারের ক্ষেত্রে জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের অনুমতি নেওয়া হয়েছে কি না। তিনি বলেন, বিনা পরোয়ানায় এ ধরনের গ্রেপ্তার দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মুখে চপেটাঘাতের শামিল।

এক বিবৃতিতে জমিয়তের মুখপাত্র বলেন, দেশে কি সামরিক আইন জারি হয়েছে? রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে কেন? পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিজে সভা-সমাবেশ করছেন, অথচ বিরোধী দলগুলোর কি সেই অধিকার নেই?

তিনি আরও বলেন, সংবিধান ও আইনের সীমার মধ্যে থেকে রাজনৈতিক সংগ্রাম করাকে সরকারের দুর্বলতা ভাবা হচ্ছে। এ ঘটনার মধ্য দিয়ে হাইব্রিড ব্যবস্থার গণতন্ত্রের প্রকৃত চেহারা উন্মোচিত হয়েছে।

আসলাম ঘোরি অবিলম্বে গ্রেপ্তার নেতাদের পাশাপাশি আটক অন্যান্য নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান। অন্যথায় পরিস্থিতির অবনতির দায় পাঞ্জাব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: রোজনামায়ে জং

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ