বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছেলের ইসলাম গ্রহণের আগ্রহে সমর্থন জনপ্রিয় মার্কিন উপস্থাপক স্টিভ হার্ভে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইসলামিক ইনফরমেশন

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন জনপ্রিয় উপস্থাপক ও কৌতুকশিল্পী স্টিভ হার্ভের ছোট ছেলে ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। ছেলের এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানিয়েছেন স্টিভ হার্ভে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আন্তর্জাতিক বইমেলায় শারজাহর শাসক শেখ সুলতান আল কাসিমির সঙ্গে সাক্ষাতের পর এ বিষয়ে কথা বলেন তিনি।

স্টিভ হার্ভে জানান, ছেলের ইসলাম গ্রহণের আগ্রহে তিনি মোটেও বিস্মিত হননি। বরং ছেলের জন্মের পর থেকেই তার মনে হয়েছিল, একদিন মধ্যপ্রাচ্যের সঙ্গে ছেলের বিশেষ সম্পর্ক তৈরি হবে। সেই অনুভূতি থেকেই ছেলের নাম রেখেছিলেন ‘আলী’।

সাক্ষাৎকারে নিজের ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও তুলে ধরেন ৬৯ বছর বয়সী এই উপস্থাপক। তিনি জানান, শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমির সঙ্গে এক আলোচনায় ইসলামের মৌলিক বিশ্বাস, বিশেষ করে এক আল্লাহর প্রতি বিশ্বাস সম্পর্কে জানতে পারেন। ওই আলোচনা ইসলাম সম্পর্কে তার আগের ধারণা বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক দিনের আলোচনাই তার চিন্তাভাবনায় বড় পরিবর্তন এনেছিল বলে উল্লেখ করেন তিনি।

স্টিভ হার্ভে আরও বলেন, শারজাহ শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের দিক থেকে অত্যন্ত শান্তিপূর্ণ ও আকর্ষণীয় একটি স্থান। পরিবার নিয়ে বসবাস এবং ব্যবসা-বাণিজ্যের জন্যও জায়গাটিকে উপযুক্ত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, স্টিভ হার্ভে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক, কৌতুকশিল্পী ও অভিনেতা। ‘ফ্যামিলি ফিউড’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।

তবে তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। স্টিভ হার্ভে জানিয়েছেন, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার দায়িত্ব তিনি ছেলের ওপরই ছেড়ে দিতে চান।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ