আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম বিশ্বে ‘মুহাম্মদ’ নামের ব্যাপক প্রচলন নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে ইরানের প্রেসিডেন্ট প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যের সমালোচনা করেছেন মানবাধিকারকর্মী ও মুসলিম অধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) জর্জিয়ার ডাল্টনে ডাল্টন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে পশ্চিম এশিয়ার মানুষের নাম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এ অঞ্চলের কারও নাম নিয়ে সংশয় হলে তাকে স্রেফ মুহাম্মদ বলে ডাকুন।’ এরপর তিনি দাবি করেন, এভাবে ডাকলে নাম সঠিক হওয়ার সম্ভাবনা প্রায় ৬৫ শতাংশ। নিà