মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।

জানা যায়, গত অর্থবছরের ঘাটতি ১৪৩ কোটি টাকার। অবকাঠামো সংকট ও কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে রাজস্ব আদায় কমার জন্য দায়ী করছেন ব্যবসায়ীরা।

ভালো যোগযোগ ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ভারত থেকে পাথর, পোল্ট্রি ফিড, ফলমূল ও মসলাসহ বেশ কিছু পণ্য আমদানি হয় এই বন্দর দিয়ে।

কাস্টমসের তথ্য অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে বন্দরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪৪৫ কোটি টাকা হলেও আদায় হয়েছে ৩০২ কোটি টাকা। অর্থবছরের প্রথম ছয়মাসে পণ্য আমদানিতে মন্দা দেখা দেয়াকে এই ঘাটতির কারণ বলছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য বন্দর দিয়ে কাপড়, মোটর যন্ত্রাংশসহ বেশি শুল্কের পণ্য আমদানি হলেও নানা জটিলতায় এ বন্দর দিয়ে এসব পণ্য আমদানি সম্ভব হচ্ছে না। এছাড়া অব্যবস্থাপনারও অভিযোগ আছে তাদের।

তবে, কাস্টমসের কর্মকর্তাদের দাবি, সোনামসজিদ দিয়ে পণ্য আমদানি বাড়ছে। চলতি অর্থবছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা তাদের।

ব্যবসায়ীরা বলছেন, ব্যবসার পরিবেশের উন্নয়ন হলে ব্যবহার বাড়বে বন্দরের। এতে বাড়বে রাজস্বও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ