শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ডাকসুর সভায় ধর্মভিত্তিক রাজনীতি চর্চা নিষিদ্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সভায় ঢাবিতে ধর্মভিত্তিক রাজনীতির চর্চা নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডাকসুর কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ডাকসুর এজেন্ডা অনুযায়ী বিষয়টি উত্থাপন করেন সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল কবির শয়ন।

সভা শেষে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য অনুযায়ী ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ডাকসুর জিএস গোলাম রাব্বানীর দায়িত্বে থাকা না থাকা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ভিপি উত্থাপন করলেও এ নিয়ে আলোচনা তেমন আগায়নি বলে জানিয়েছেন ডাকসুর এক সদস্য।

সভা শেষে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের বলেন, আমাদের কার্যনির্বাহী সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। যার মধ্যে রয়েছে ধর্মভিত্তিক রাজনীতির চর্চা ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও গণরুমগুলোকে আধুনিকায়ন করে সেগুলোকে বন্ধুরুম করা হবে।

লাইব্রেরিতে কেবলমাত্র নিয়মিত শিক্ষার্থীরাই অধ্যয়ন করতে পারবে। যাদের স্নাতকোত্তর শেষ তারা লাইব্রেরি ব্যবহার করতে পারবেন না। এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাস্টারপ্লান হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ মাস্টারপ্লানের বিষয়ে প্রধানমন্ত্রীও কনসার্ন রয়েছেন। আমরা বলেছি, ডাকসুও এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ