শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’

অপেক্ষা করুন, গরম খবর আসছে: ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপেক্ষা করুন, গরম খবর আসছে।’ তবে সেই গরম খবর কী সেটি তিনি স্পষ্ট করেননি।

আজ বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

কী ধরনের খবর জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘কী ধরনের খবর সেটা বলে দিলে তো হয় না। সময় আসলে জানতে পারবেন।’ এরপরও সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সারপ্রাইজ থাকল।’

চলমান অভিযানের মধ্যে যুবলীগের ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তিনি কী গ্রেফতার হয়েছেন, নাকি বিদেশে চলে গেছেন? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো বলেছি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন; দেখতে পাবেন।’

আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায়। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযানে গেছে। ওয়ার্ডে ওয়ার্ডে চাঁদাবাজি এখনও চলছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা যে তৃণমূলে সম্মেলন করছি, সংগঠনকে নতুন করে ঢেলে সাজাচ্ছি।

এখানেও একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। যারা অপকর্মের সাথে জড়িত, যাদের বিরুদ্ধে জনগণের অভিযোগ আছে, সেসব লোককে আমরা দলের নেতৃত্ব পদে বসাব না। এটাও আমাদের তৃণমূলে সম্মেলন করার একটা উদ্দেশ।’

ওয়ার্ডে ওয়ার্ডে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো তালিকা আছে কি-না? জানতে চাইলে মন্ত্রী বলেন, আমার কাছে কোনো তালিকা নেই, তবে নজরদারি আছে।

এখনও তথাকথিত লাইনম্যানরা চাঁদা উঠাচ্ছে- একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি একটা ধরে নিয়ে আসেন, আজকেই জেলে দেব। আমার কানে কানে বলুন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ