|| শায়খ মাহমুদুল হাসান ||
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লন্ডনের সেফ্রন গ্যালারিতে আলেম-ওলামা, মাশায়েখ ও ইসলামিক অ্যাক্টিভিস্টদের এক অনন্য মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার, শায়খুল ইসলাম মুফতি তকী উসমানী (হাফিজাহুল্লাহ)।
ন্যাশনাল ওয়াকফ (National Waqf)-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ সুধী সমাবেশে পুরো ইউকে জুড়ে ওয়াকফ ও এনডাউমেন্টকে (Waqf & Endowment) ভিত্তি করে কীভাবে মসজিদ, মাদরাসা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক ইসলামিক কার্যক্রমগুলো সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়—সে বিষয়ে শায়খ বিস্তারিত ও দিকনির্দেশনামূলক দীর্ঘ আলোচনা করেন। বর্তমান যুগে উম্মাহর অর্থনৈতিক সুদৃঢ়তা ও প্রাতিষ্ঠানিক স্বাবলম্বিতা অর্জনে ওয়াকফের গুরুত্ব তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন।
আলোচনার অন্যতম আবেগঘন ও বরকতময় মুহূর্ত ছিল, যখন শায়খ মুফতি তকী উসমানী (হাফিজাহুল্লাহ) উপস্থিত সকল আলেমদের 'হাদিসে আউয়ালিয়্যাহ'-এর বিশেষ ইজাজত প্রদান করেন।
পরশেষে শায়খুল ইসলামের আবেগপূর্ণ মোনাজাতের মাধ্যমে এই রূহানি ও বরকতময় মজলিসের সমাপ্তি ঘটে।
আল্লাহ তাআলা শায়খকে নেক হায়াত ও সুস্থতা দান করুন, ইউকে-তে ওয়াকফের এই খেদমতকে কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের খেদমতে কবুল করে নিন। আমিন।
লেখক: যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার
এসএইচ/