শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আলআমীন মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, খোঁজ নিলে দেখা যাবে, রিসোর্টটিতে জননিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এসব বিষয় তদারকির দায়িত্ব যাদের, তারাও যথাযথভাবে দায়িত্ব পালন করেননি। ফলে দেশের প্রধান পর্যটনকেন্দ্রে ১০ জন মানুষ আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। এ ধরনের অবহেলার কারণে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার আহ্বান জানিয়ে বলেন, যার যে দায়িত্ব, তাকে তা পালনে বাধ্য করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ