রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও জেলা প্রাথমিক অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান ও জুলফিকার আলী নামে এক অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকালে দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানায়, অভিযানে ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান ও তার সহকারী জুলফিকার আলীকে ঘুষের পঞ্চাশ হাজার টাকাসহ আটক করে দুদক।তাদের ঠাকুরগাঁও থানায় নেয়ার পর সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমানের বাসভবনেও তল্লাশি চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ের কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন। পরে তাদেরকে দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি টিম দুইজনকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ