শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, পুলিশের ধারণা 'হত্যা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের ভেতর থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রের নাম আবরার ফাহাদ।

তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার ভোররাতে তার লাশ উদ্ধার করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে একজন ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার পায়ের উপরে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের এই কর্মকর্তার ধারনা আবরার ফাহাদকে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ