রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ইতালিতে নৌকাডুবিতে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির সিসিলি উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড জানায়, রোববার রাতে ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে বলে সতর্কতা পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। যাত্রীরা সবাই তিউনিশিয়া ও পশ্চিম আফ্রিকার শরণার্থী। তারা তিউিনশিয়া থেকে যাত্রা শুরু করে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল।

সিসিলির কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র থেকে নয়টি লাশ ও ২২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অভিবাসীদের জন্য অভিযান চলছে।

এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, শুধু চলতি বছরই ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে এক হাজারের বেশি মানুষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ