শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

কুমিল্লায় সিজদারত অবস্থায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার মুরাদনগরে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় আব্দুল আজিজ (১৭) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় মুরাদনগর উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদরাসার কাফিয়া জামাতের ছাত্র আজিজের মৃত্যু হয়।

আজিজ মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেন ছেলে। পরিবারে দুই ভাই চার বোনের মধ্যে আজিজ মাদরাসায় পড়াশোনা করতো। বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আজিজের লাশ দাফন করা হয়।

মাদরাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন, আজিজ খুবই ভদ্র ছেলে ছিল। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সব ওস্তাদরাই ছেলেটিকে ভালোবাসতেন। আমি আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ