রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিদেশ থেকে আনা গ্যাস ভারতে রপ্তানি হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের কোনো গ্যাস ভারতে রপ্তানি করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে গ্যাস এনে এলএনজি প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এর দ্বারা বাংলাদেশ লাভবান হবে বলেও জানান মন্ত্রী।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে সাতটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করা বিষয়ক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ভারতের সঙ্গে সাতটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে আছে এলপি গ্যাস রপ্তানি ও ফেনী নদীর পানি দেয়ার বিষয়টি। দুটি চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

গ্যাস রপ্তানির চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে। আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এতে করে বাংলাদেশেরই লাভ হবে। পৃথিবীর বিভিন্ন দেশ এমনভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করছে।’

ভারতকে ফেনী নদীর পানি দেয়ার চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনী নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেয়া হবে। এটা নিয়ে মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় আন্তঃচুক্তি হয়ে থাকে। এরই অংশ হিসেবে আরও নানা চুক্তি হয়েছে, যা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন।’

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ