শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আবরার কাতরাইতেছে, জিয়ন বললো 'ও নাটক করতেছে, ওরে ফেলে রাখ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যখন ও পড়ে ছিলো তখন এক ছাত্রলীগ নেতা বলেন, ও নাটক করতেছে, ওরে ফেলে রাখ। আমি দিনরাত ঘুমাইতে পারি নাই। আমি ওরে জীবিত দেখছি বাঁচাইতে পারি নাই। আমারে মাফ করে দিস তুই।' বলছিলেন বুয়েট শিক্ষার্থী ও সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী মহিউদ্দীন।

ওই দিনের মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন আরেক ছাত্র আরাফাত। বুধবার (০৯ অক্টোবর) বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে নিহত আবরারের শেষ সময়ের প্রত্যক্ষদর্শী এই দুজন সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন।

মৃত্যুর কিছু মুহূর্ত আগে ভোররাতে সিঁড়িতে আবরারকে কাতরাতে দেখেও ছাত্রলীগ নেতাদের হুঙ্কারে মহিউদ্দীন আবরারকে বাঁচাতে যেতে পারেননি। পরে যখন তিনি আবরারের কাছে পৌঁছাতে পেরেছিলেন তখন আবরারের সারা শরীর ঠাণ্ডা ছিল, তখন সে আর বেঁচে ছিলো না।

বুধবার বেলা দেড়টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে আরাফাত বলেন, তিন-চার মিনিট আগে তিনি যদি সেখানে উপস্থিত হতে পারতেন, তাহলেও হয়তো আবরারকে বাঁচানো যেত।

পড়া শেষে রাতে নিচে খাবার আনতে বেরিয়েছিলেন আরাফাত। তখন তোশকের মধ্যে একজন পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, তখন চিন্তায়ও আসেনি এরকম হতে পারে। খোদার কসম, এক সেকেন্ডের জন্যও মাথায় আসেনি এভাবে কাউকে মারা হতে পারে।

তিনি বলছিলেন, যখন আবরারের হাত ধরেন, তখন হাত পুরো ঠাণ্ডা, পা ঠাণ্ডা। শার্ট-প্যান্ট ভেজা। তোশক ভেজা। মুখ থেকে ফেনা বের হয়েছে।

তিনি বলছিলেন, ‘তখন ওকে বাঁচানোর জন্য বুকে চাপ দিই। হাতে চাপ দিই। আশপাশের সবাইকে বলি, কেউ একজন ডাক্তারকে ম্যানেজ কর। এরপর ডাক্তার আসল। ডাক্তার দেখে বলেন, ১৫ মিনিট আগেই সে (আবরার) মারা গেছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই দুই ছাত্রসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় রাজপথে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ