শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নিতে সৌদি গেলেন হাফেজ আবু জাফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাবেতায়ে আলমে ইসলামীর উদ্যোগে ১৪ অক্টোবর (সোমবার) সৌদি আরবের পবিত্র মক্কায় আন্তর্জাতিক হেফজ সম্মেলন অনুষ্ঠিত যাচ্ছে। এতে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পক্ষে একমাত্র প্রতিনিধি হিসেবে  মনোনীত হাফেজ আবু জাফর হয়েছেন।

আবু জাফর গত ১২ অক্টোবর শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে বাংলাদেশ এয়ার লাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

রোববার আন্তর্জাতিক হেফজ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাফেজ আবু জাফর মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউট-এর ছাত্র।তিনি তানযানিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ও গতবছর মনোনীত হয়।

এর আগে, হাফেজ আবু জাফর আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় গত ১১ অক্টোবর মাদরাসার পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুয়াজ বিন জাবাল রা. কুরআনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও হোস্টেল সুপার মাওলানা আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি দূতাবাসের দায়ী, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা ইসহাক আল মাদানী।

অন্যান্যদের মধ্যে আলোচনা  করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাশুক আহমদ, প্রভাষক মাহবুবুর রহমান, হাফিজ মাশুকুল ইসলাম, হাফিজ আসাদুল্লাহ, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ আমজদ আলী প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ