শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ১ম বর্ষ বিএফএ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ‘ক’ ইউনিটে সমন্বিতভাবে পাসের হার মোট পরীক্ষার্থীর ১৩ দশমিক শূন্য ০৫ শতাংশ।

ভর্তি পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী।

এ বছর ‘ক’ ইউনিটের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৮৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৫ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

অন্যদিকে, এ বছর ‘চ’ ইউনিটে পাসের হার মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৫ শতাংশ।

ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এক হাজার ৫১১ জন পরীক্ষার্থী পাস করেছেন। সাধারণ জ্ঞান ও অঙ্কন অংশে সমন্বিতভাবে পাশ করেছেন ৩৪৩ জন পরীক্ষার্থী।

এ বছর ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদনকারী ১৬ হাজার ২ জন ভর্তিচ্ছু আবেদন করেছিলেন। তার মধ্যে ১৩ হাজার ৭০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

‘ক’ ও ‘চ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

এছাড়া আবেদনকারীরা যে কোনও অপারেটরের (গ্রামীণফোন ব্যতীত) মোবাইল ফোন থেকে DU Kha, টাইপ করে ১৬০২১ নম্বরে send করে ফিরতি sms-এ পেতে পারবেন পরীক্ষার ফল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ