শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ইসরায়েলি হামলায় পিতাকে হারিয়ে ফিলিস্তিনি তরুণীর জীবনযুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারি সারি করে সাজানো সাদা রঙের ৭০ টি মাঝারি সাইজের বাক্স। বাক্সগুলির মধ্যে অন্যকিছু নয় ; বরং গৃহপালিত মৌমাছি সংরক্ষণ করে রাখা হয়েছে অত্যন্ত স্বযত্নে। এগুলোতে মধুচাষ করেন ফিলিস্তিনি তরুণী সামার আল বুউ।

জেরুসালেমের একটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেও যখন সম্মানজনক কোন চাকরি খুঁজে পাচ্ছিলেন না, ঠিক তখনই গাজায় বসবাসরত ২৮ বছর বয়সী এই তরুণী বেকারত্ব থেকে মুক্তি লাভের জন্য মধুচাষের কাজ শুরু করেছেন।

Image may contain: one or more people, shoes, child and outdoor

আর মধুচাষই তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এক হামলায় পিতাকে হারানোর পর সামার আল বুউ মধুচাষ শুরু করেন। তার পিতাও একসময় মৌমাছি সংগ্রহ করে মধুচাষের কাজ করতেন।

Image may contain: outdoor

গ্রাজুয়েশন শেষ করার পরও যখন জীবিকা নির্বাহের কোন উপায়ন্তর খুঁজে পাননি, তখনই মধুচাষে আগ্রহ হন এবং তার চাষ শুরু করেন সাহসী এই মুসলিম তরুণী।

Image may contain: one or more people and outdoor

অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্বব্যাপী সবার প্রশংসায় ভাসছেন সামার আল বুউ। বেকারত্বকে বুড়ো আঙুল দেখিয়ে একজন তরুণীর এভাবে কর্মোদ্যমী হওয়ার ঘটনায় সবাই তার জন্য শুভকামনা জানাচ্ছেন।

আল কুদস অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ