শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

কুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার এ ফল প্রকাশ করা হয়।

কুয়েটের ব্যাচেলর অব সায়েন্স (বিএস-সি) ইন ইঞ্জিনিয়ারিং,ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (বিইউআরপি) ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বিআর্ক) কোর্সের এই ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৬ নভেম্বর প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই এই ফলাফল প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কাজী সাজ্জাদ হোসেন নির্ধারিত সময়ের আগেই এ ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আগামী ১৬ নভেম্বর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ যথাক্রমে আগামী ২৩ জানুয়ারি সকাল ১০টা এবং ২৬ জানুয়ারি সকাল ৮টা।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ আসনের জন্যে ১০ হাজার ৬৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে প্রথম ৬ হাজার ৯৯ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ