শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ঢাবির মুহসীন হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হলের ডাইনিংয়ের ছাদ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল প্রশাসন। এর মধ্যে রয়েছে ১০টি রাম দা, দুইটি ছুরি ও দুইটি লোহার পাইপ।

আজ বুধবার সকালে হলের কর্মচারীরা ছাদ পরিষ্কার করতে গিয়ে এসব অস্ত্রের খোঁজ পান বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ মো. নিজামুল হক ভূঁইয়া।

তিনি বলেন, সকালে হলের পরিচ্ছন্নতাকর্মীরা ডাইনিংয়ের ছাদ পরিষ্কার করতে গেলে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট দেখে হল অফিসকে জানায়। পরে এগুলো উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের পর হল প্রশাসন তাৎক্ষণিকভাবে হলে অভিযান চালিয়ে কয়েকটি রুমে বহিরাগত শনাক্ত করে এবং অভিযুক্ত ৩৫২, ৪০১, ৪১৭ ও ৪৩৭ নম্বর রুম সিলগালা করে।

ঘটনাটি খতিয়ে দেখতে হলের দুইজন আবাসিক শিক্ষককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান অধ্যাপক নিজামুল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ