শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

মাওলানা ফজলুর রহমানের আজাদি মার্চ সারাদেশ থেকে ইসলামাবাদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সরকার বিরোধী আজাদি আন্দোলন সরাদেশ থেকে মার্চ করে ইসলামাবাদে পৌঁছেছে।

ডেইলি পাকিস্তান জানায়, মওলানা ফজলুর রহমান মুসলিম লীগ এন এর বক্তব্যের প্রতিবাদ করে বলেন, আমাদের আন্দোলন স্থগিত হয়নি। আমাদের এ আন্দোলনের সঙ্গে মুসলিম লীগের কোনো সম্পর্ক নেই। আমাদের আজাদি মার্চ সারাদেশ থেকে ইসলামাবাদে এসে পৌঁছেছে।

তিনি আরও বলেন, আমাদের কর্মীরা যেন ইসলামাবাদে এসে ধৈর্য্যসহকারে অবস্থান করে। কাফেলা থেকে আলাদা না হয়। মার্চের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের রয়েছে। আমরা কী করবো অচিরেই সে ঘোষণা আসবে।

এর আগে রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি পদযাত্রা শুরু হয়।

ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ