শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। সেইসঙ্গে (আজ) শনিবার বিকেল ৫টার মধ্যে ছয়টি হলের ছাত্রদের এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৬ জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে অন‌্যান‌্য হলেও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ (শনিবার) কুয়েটে প্রথম বর্ষে ভর্তির যে পরীক্ষা হওয়ার কথা তা যথারীতি অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও আজ বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কুয়েটে যথারীতি অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ