শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাঁচা লবণের বিকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুস্থ মানুষের দিনে এক চা চামচের কম লবণ খাওয়া উচিত। যাদের উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ রয়েছে তাদের কাচা লবন কম খেতে পরামর্শ দেন ডাক্তাররা।

লবণের মূল উপাদান সোডিয়াম। এ সোডিয়ামের ঊর্ধ্বসীমা দিনে ২ গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, স্ট্রোকের ঝুঁকি কমে। এসব অসুখ থেকে মুক্তি পেতে দিনে কম করে ৩৫১০ মিলিগ্রাম পটাশিয়াম খাওয়া দরকার।

সোডিয়াম শুধু লবণেই আছে এমন নয়। প্রায় সব পটাশিয়ামসমৃদ্ধ খাবারেই তা পাওয়া যায়। এর ভালো উৎস দুধ এবং আলু। বিশেষজ্ঞদের মতে প্রয়োজনমতো পটাশিয়াম পেতে চাইলে লবণ ও নোনতা খাবার খাওয়া কমিয়ে কম ক্যালোরি বিচারে সুষম খাবার খাওয়া ভালো। এতে সব দিক বজায় থাকবে।

সুষম খাবার খেলে শরীরে পটাশিয়ামের ঘাটতি হয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। রক্তচাপ বশে রাখতে ওষুধ খাওয়া ও অন্যান্য নিয়ম মানার পাশাপাশি পটাশিয়ামসমৃদ্ধ খাবার খেলে ভালো কাজ হয়। যে সব খাবার খেলে কোলেস্টেরল কমে তাতে পটাশিয়াম বেশি থাকে। অর্থাৎ এই জাতীয় খাবার খেলে কোলেস্টেরল বশে রাখা সহজ হয়। হার্টও ভালো থাকে। অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় চিকিৎসার পাশাপাশি পটাশিয়ামসমৃদ্ধ খাবার উপকারী। হাড় ও পেশির স্বাস্থ্যের জন্যও পর্যাপ্ত পটাশিয়াম খাওয়া দরকার।

সোডিয়াম-পটাশিয়ামের পর্যাপ্ত উৎস ডাবের জল। এছাড়াও কিছুটা মেলে পালং শাক, আলু, মিষ্টি আলু, টমেটো, মাশরুম, বিট, মুলো, সয়াবিন, মুগ ডাল, দুধ, দই, নাসপাতি, কলা, আম, জাম, কমলা, পেঁপে, পেস্তা, কিশমিশ, চিংড়ি, মাছ, চিকেন, লাল মাংস ইত্যাদিতে। অন্য শাকসবজি, ফলেও আছে যথেষ্ট পিরমাণে সোডিয়াম-পটাশিয়াম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ