বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক-স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিষয় শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.ku.ac.bd/ এ প্রকাশ করা হবে বলে জানা গেছে।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, আগামী ২৬ নভেম্বর মেধা তালিকা থেকে ভর্তি শুরু হবে। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে হবে। এছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে।

এর আগে গত ২ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘এ’ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের অধীন মোট ১৫টি ডিসিপ্লিন রয়েছে। এ দুটি স্কুলেই সর্বাধিক সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ছিল।

সোমবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় খুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ