শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

খোকার মরদেহ ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে। রাজধানীর জুরাইন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করার প্রস্তুতি রয়েছে।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টার হাসপাতালে ইন্তেকাল করেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা স্ত্রী ইসমত হোসেন, একমাত্র মেয়ে সারিকা সাদেক, দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, ইশফাক হোসেনসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী-সহমর্মী রেখে গেছেন।

মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের এই গেরিলা যোদ্ধা দীর্ঘ পাঁচ বছর দুরারোগ্য কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা হয়েছে। জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তার প্রতি সম্মান জানান। সেখানে বাংলাদেশ দূতাবাসের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দেশে আনা হবে।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ