রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

যুব জমিয়ত বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে মুফতি এনামুল হক উসমানীকে সভাপতি, মুফতি তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রিয়াদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন মুফতি এনামুল হক উসমানী। এম এম আব্দুল্লাহ আবিদের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করেন যুব জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কালিম মাহফুজ।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা বশিরুল হাসান খাদিমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী ও সিনিয়র সহসভাপতি মাওলানা মইনউদ্দিন কাসেমী।

এ ছাড়া কাউন্সিলে শরীয়তপুর জেলার আলেম-উলামা এবং জেলা জমিয়ত, সদর থানা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ