নিজস্ব প্রতিবেদক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান ইসলামি বইমেলায় কলমসৈনিক পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান জামীলের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বই দুটি হলো—মাদক আগ্রাসন রুখে দাঁড়াও বাংলাদেশ ও কর্নাটকের দিনগুলো।
শনিবার (১০ অক্টোবর) রাতে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে কর্নাটকের দিনগুলো বইটি দক্ষিণ ভারতের কর্নাটক রাজ্যসহ ভারতের বিভিন্ন অঞ্চলে ১৭ দিনের এক দীর্ঘ সফরের অভিজ্ঞতাভিত্তিক ভ্রমণকাহিনি।
বইটিতে মাদরাসা দারুর রাশাদের মুহতামিম ও প্রখ্যাত আলেম মাওলানা মুহাম্মাদ সালমানের সঙ্গে লেখকের সফরের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। মাওলানা মুহাম্মাদ সালমান প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রà