শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

আমি অর্থবহ আলোচনায় বিশ্বাসী: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থবহ আলোচনা হলে এবং সরকার মধ্যমপন্থার প্রস্তাব দিলে আজাদী মার্চ স্থগিতের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাব অ্যাসেম্বলি স্পিকার চৌধুরী পারভেজ এলাহি ও পিএমএল-কিউ সভাপতি সুজাত হোসেনের সঙ্গে বৈঠকের পর ফজলুর রহমান এমন মন্তব্য করেছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে জমিয়ত প্রধান বলেন, আমি অর্থবহ আলোচনায় বিশ্বাসী। সমস্যা সমাধান করতে চাইলে সরকারকে ব্যবহারিক প্রস্তাব নিয়ে আসা উচিত। সরকার মধ্যমপন্থার প্রস্তাব দিলে আমরা বিবেচনা করব।

মাওলানা ফজলুর রহমান বলেন, আমাদের মৌলিক দাবী বাস্তবায়িত হবে, পরে অন্যান্য ইস্যু আলোচনায় আসতে পারে।

এদিকে গতকাল আজাদী মার্চে ভাষণে এই আলেম রাজনীতিবিদ বলেন, সরকার যদি কোনো মধ্যপন্থা খুঁজে পায়, তবে তারা সেটি উপস্থাপন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত বিরোধীদের তারা তেমন কিছু বলেনি।

তিনি বলেন, এখ পর্যন্ত কোনো ইতিবাচক জবাব আমাদের কাছে পৌঁছায়নি। যখন জাহাজ ডুববে, তখন সব যাত্রীই ডুবে যাবে বলে মন্তব্য করেন এই রাজনীতিবিদ।

জমিয়ত প্রধান দাবি করেন, জুলফিকার আলী ভুট্টোর চেয়ে বড় কেউ নন ইমরান খান। যদি তিনি পুনর্নির্বাচনের আয়োজন করতে পারেন, তবে ইমরান কেন পারবেন না?

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

সূত্র:  এআরওয়াই নিউজ, ডন, ডেইলি জং

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ