মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ছাদেকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপাচার্য পদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যোগদান করেছেন সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মুহা. ছাদেকুল আরেফিন।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। যোগদান শেষে ববির নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করবো। কিন্ত অসৎ লোকদের প্রশ্রয় দেবনা।' এ সময় ফুলেল শুভেচ্ছা নেননি তিনি। এ বিষয়ে অধ্যাপক ছাদেকুল বলেন, চারবছর পর যখন এ বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব তখন ফুলের তোড়া পেতে চাই।

উপাচার্য আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে যাতে ববির স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত করা যায় তার ব্যবস্থা নেবেন। একটানা ৫ মাস উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সেগুলোর উপযুক্ত সমাধান করা হবে। শিক্ষা ও গবেষণা এবং সহ শিক্ষা কার্যক্রম জোরদার করে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেশনজট যাতে কমিয়ে আনা যায় তারজন্য প্রয়োজনীয় উদ্যেগ নেয়া হবে।

অধ্যাপক ছাদেকুল বলেন, আইনগত বাধা না থাকলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি উম্মুক্ত রাখা হবে। কারণ ছাত্র রাজনীতি না থাকলে আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়না।

তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পরিবর্তনের স্থানে রয়েছে। তাই সকল নেতিবাচকতাকে পরিহার করে সামনে এগিয়ে চলতে হবে। এজন্য তিনি গণমাধ্যমসহ সর্বস্তরের বরিশালবাসীর সহযোগীতা কামনা করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ