শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

সরকারকে একদিনও সময় দিতে রাজি নন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা এ সরকারকে উৎখাত করবো, আর সময় দেয়া যাবে না।

পাকিস্তানের ইসলামাবাদে সরকার বিরোধী আজাদি মার্চে সভাপতির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমাদের কর্মীরা বৃষ্টিতে এবং উন্মুক্ত আকাশের নীচে স্থিতিশীলতার পাহাড়ে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, জাতির সম্মানিত লোকেরা আজাদি মার্চে বসে আছেন, তারা এখানে সময় কাটাতে কিংবা পিকনিক করতে আসেনি। আমরা এমন একটি সাংবিধানিক সরকার চাই যা পাকিস্তানের সংবিধানকে প্রতিবিম্বিত করে। আমরা গণতন্ত্র চাই। গণতান্ত্রিক সরকার চাই। অবৈধ সরকার চাই না।

তিনি ঘোষণা দিয়ে বলেন, আগামী ১২ রবিউল আওয়াল আজাদি মার্চের অংশ হিসেবে সীরাত কনফারেন্স করা হবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, আমরা এ দেশে কেবল ন্যায়বিচার দেখতে চাই; আমরা ব্যর্থ সরকারকে পরাস্ত করার জন্য কাজ করে যাচ্ছি। জনগণ আমাদের পক্ষে আছে। তিনি বলেন, এ সরকার লক্ষ লক্ষ মানুষকে বেকার করেছে, তিনি চাকরি দেওয়া মিথ্যা দাবি করেছিল।

ডেইলি জং অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ