শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

সাদেক হোসেন খোকার মাগফিরাত কামনায় খেলাফত মজলিসের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশে আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। খুন, ধর্ষণ, ঘুষ, দুর্নীতি মহামারি চলছে। এগুলো হচ্ছে একদলীয় দু:শাসনের প্রত্যক্ষ ফলাফল। আজকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে মজলিস
মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল
কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব-
মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন।

এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক- মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, প্রশিক্ষন সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক মো: আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ।

বৈঠকে মাওলানা মোহাম্মদ ইসহাক আরো বলেন, রাজনৈতিক কারণে গুম, হত্যা, হামলা, মামলা, জেল, জুলুম ভয়ানক রূপ প্ররিগ্রহ করছে। সাদেক হোসনে খোকার মত একজন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় রাজনৈতিক নেতার দেশের মাটির মৃত্যুর আশা পূরণ না হওয়া অত্যন্ত দু:খজনক।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ
কথা বলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-
বিএনপি’র ভাইসচেয়ারম্যান, ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ইন্তিকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

দোয়ার পূর্বে সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ