শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আবারও বড় পতন হয়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে শুক্রবার (৩১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।

বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের পর ডলার সূচক আবার কিছুটা শক্তিশালী হওয়ায় স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়েছে। তার ভাষায়, ডলারের পুনরুদ্ধার স্বর্ণের উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার প্রায় ২ দশমিক ৪ শতাংশ পতনের পর শুক্রবার ডলার সূচক ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণ কেনার খরচ বেড়ে যায়, ফলে চাহিদা কমার আশঙ্কা থাকে।

গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এখন ৬৭ শতাংশ। এক সপ্তাহ আগেও এই সম্ভাবনা ৮০ শতাংশের বেশি ছিল।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ৫৮ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

দেশের বাজারে স্বর্ণের দাম

এদিকে, দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ