শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রেলকোচগুলো দর্শনা রেলপথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, ২০২৪ সালে দুই দেশের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভারত থেকে এসব রেলকোচ আমদানি করা হচ্ছে। শুক্রবার প্রথম চালানে ১৮টি রেলকোচ বাংলাদেশে এসেছে। পর্যায়ক্রমে ১৮২টি কোচ দেশে আসার কথা রয়েছে।

জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচগুলো যাত্রা শুরু করে। এরপর কোচগুলো কলকাতার রানাঘাট স্টেশনে অবস্থান করে। শুক্রবার দুপুরে সেখান থেকে রওনা হয়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগà¦