মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

যেমন ছিলেন ওয়াকফ দেওবন্দের মুফতি গোলাম নবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

দারুল উলুমে (ওয়াকফ) দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস এবং জামিয়া জিয়াউল উলুম পুঞ্জ এর শাইখুল হাদিস ও বিশিষ্ট লেখক মুফতি গোলাম নবী কাশ্মীরী আজ (৭ নভেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

নানা গুণে গুণান্বিত ছিলেন মুফতী গোলাম নবী কাশ্মীরী রহিমাহুল্লাহ্। লেখনী, বক্তৃতা, দরস-তাদরীস সহ সব বিষয়ে তিনি ছিলেন একজন সফল ব্যাক্তি। তার লেখনীর তালিকায় ছিলো অনেকগুলো পাঠকপ্রিয় কিতাব। যার মধ্যে অন্যতম ছিলো দরসে নেযামীর আরবী সাহিত্যের প্রশিদ্ধ কিতাব "দিওয়ান ই মুতানাব্বি", এবং তাক্বরীরে দিল পযীর।

আরবী ভাষায় ছিলো তার অসাধারণ দক্ষতা। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ থেকে প্রকাশিত নেদায়ে দারুল উলুম এবং জামিয়া জিয়াউল উলুম পুঞ্জ থেকে প্রকাশিত মাসিক 'যিকর ও নযর'রের তিনি ছিলেন আমৃত্যু প্রধান সম্পাদক। চমৎকার বাক্যগঠন, শব্দ নির্বাচন সর্বোপরি আরবী এবং উরদু ভাষায় ভাষায় তার ছিলো অসাধারণ দক্ষতা।

তার বক্তৃতাও ছিলো বড় হৃদয়কাড়া! বক্তৃতার শব্দচয়নে উপস্থিত শ্রোতাদের অন্তর কেড়ে নিতো।

দরস-তাদরীসে ছিলেন একজন সফল শিক্ষক। যদিও আমি সরাসরি তার কাছে পড়িনি, তবে তার ছাত্রদের কাছে শুনেছি হজরতের দরসে তাদের মুগ্ধ হওয়ার কথা!

এমনকি তার লেকচারে মুগ্ধ হয়ে হযরতের ছাত্ররা তাকে উপাধি দিয়েছিলেন "বাহরুল উলুম"(জ্ঞানের সমুদ্র)নামে!

জানাযা আজ বা'দ ইশা এহাতায়ে মুলসারীতে আদায় করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ