শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর হাজারীবাগে জুতার কারখানায় আগুন বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী  আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় রাত পোহালেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ আশরাফী
ভারত থেকে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় শনিবার ঘোষণা করতে চলেছে ভারতের সুপ্রিম কোর্ট। কাল সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।

গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা জমি বিতর্কের শুনানি শেষ হয়। তবে সে সময় কোনও রায় ঘোষণা করেনি আদালত।

আগামী ১৭ নভেম্বর অবসর গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই মামলার রায় হতে পারে বলে শোনা যাচ্ছিল। এর মধ্যেই স্পর্শকাতর এ মামলার রায় দেওয়ার প্রস্তুতিতে প্রশাসনিক মহলে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ রায়ের পর যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য ভারতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব রাজ্যে সতর্কতা জারি করতে বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ