মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

সেই মাদরাসা ছাত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ইউএনও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, তা-ও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে সিংড়া শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিচ্ছে কিশোর রাসেল।

সে সিংড়া পৌরশহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর কৃষক আবদুর রহিম মৃধার ছেলে। তার এই অদম্য স্পৃহা সবাইকে বিস্মিত করেছে।

রাসেলের মা লাভলী বেগম জানান, অভাব-অনটনের সংসারে দুটি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পড়ার প্রতি তার আগ্রহ দেখে হাল ছাড়িনি। সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব।

এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে রাসেলের পাশে দাঁড়ালেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। ইউএনও প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হন। এ সময় নগদ অর্থ ও একটি হুইল চেয়ার প্রদানসহ তার লেখাপড়ার দায়িত্ব নেন তিনি। গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় রাসেলের জন্য একটি গৃহ নির্মাণ করে দেয়ারও প্রতিশ্রুতি দেন।

ইউএনও সুশান্ত কুমার বলেন, তার উচ্চ শিক্ষা চালিয়ে যেতে সবরকম সহযোগিতা করা হবে। আর এ উপজেলায় একটি শিক্ষা কল্যাণ ট্রাস্ট অচিরেই করা হবে। ইতোমধ্যে জেলা প্রশাসক মুহা. শাহরিয়াজ তার লেখাপড়ার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ