মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবষের্র ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ (রোববার)। কলা অনুষদের (এ ইউনিট) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে।

১০ নভেম্বর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এবং পার্শ্ববর্তী মেসগুলোতে এসে উঠতে শুরু করেছে।

এ বছর বিশ্ববিদ্যালয়ে এক হাজার তিনশত পনেরটি আসনের বিপরীতে ৭৭ হাজার ৭২৪ শিক্ষার্থী আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা আরিফুল ইসলাম। তিনি বলেন, এ বছর প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে কলা অনুষদে (এ ইউনিটে) সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এই অনুষদের ১৯৫টি আসনের বিপরীতে লড়বে ২০ হাজার ৭৯২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

পরীক্ষার প্রথম দিন ১০ নভেম্বর কলা অনুষদ (এ ইউনিট), দ্বিতীয় দিন ১১ নভেম্বর সামাজিক বিজ্ঞান অনুষদ( বি ইউনিট), ১২ নভেম্বর সি ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও এফ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান)। সর্বশেষ ১৩ নভেম্বর বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) ও ইঞ্জিনিয়ারিং অনুষদের (ই ইউনিট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।

এর আগে, গত ৩ অক্টোবর থেকে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ