সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

সঙ্গীত থেকে ওয়াজের মাঠে জনপ্রিয় হয়ে ওঠা তিন তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: রাসুলে মাকবুল সা. তার প্রাণপ্রিয় সাহাবিদের লক্ষ করে বলেছিলেন-“ بَلِّغُوْا عَنِّى وَلَوْ اَيَةً” ‘আমার পক্ষ থেকে (মানুষের কাছে) একটি বাণী হলেও পৌছে দাও’ [সহিহ বুখারি: ৩৪৬১]।

সাহাবায়ে কেরাম প্রিয় নবীজির এ কথা শুনে নবীবাণী পৌছে দিতে ছড়িয়ে পড়িয়েছিলেন পুরো বিশ্বব্যাপী। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র। শুধু ঘোড়া কিংবা উট হাকিয়ে দূর আরব থেকে দীনের বাণী পৌছাতে চলে এসেছিলেন চিন, আফগানিস্তান আর হিন্দুস্তানে।

তারা আজ প্রভুর দরবারে কৃতজ্ঞ বান্দা হিসেবে পরিচিত। দয়াময় স্রষ্টা তাদের স্মরণ করেছেন এভাবে-  “رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ (আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট)”

খায়বার, ওহুদ, কারবালা আর উস্তুনতুনিয়ার উত্তাল ময়দানে যাদের ঘোড়া উড়িয়েছিল উত্তপ্ত বালিকণা, আজ তাদের জীবন বাজী রাখা স্মৃতিগুলো আমাদের মনে প্রাণ সঞ্চার করে। আমাদের স্মরণ করিয়ে দেয় দীনের বাণী মানবের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ও দায়বদ্ধতার কথা।

সেই দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে দয়াময় স্রষ্টার একদল কৃতজ্ঞ বান্দা যুগযুগ ধরে নবীবাণী ও দীনের আওয়াজ সমাজে ছড়িয়ে দিচ্ছেন, বিলিয়ে দিচ্ছেন নববী ভালবাসা। আর এভাবে সজীব করে তুলছেন মানুষের ইমান ও মন। মানুষকে ডেকে আনছেন প্রভুর কল্যাণের পথে।

মহান এ কাজে প্রাজ্ঞ ও সিনিয়র আলেমগণ বরাবরের মতোই এগিয়ে এবং নেতৃত্ব দিচ্ছেন তারাই। তবে ইসলাম ও মুসলমানদের জন্য সুখের কথা হলো, এ কাজে আজকাল তরুণরাও কোনো অংশে পিছিয়ে নেই।

বরং তাদের যুগোপযুগী মন ও সাধনা সমাজের প্রধানশক্তি যুবসমাজকে দীনের পথে ধাবিত করছে। তরুণ ও যুবকরা খুজে পাচ্ছেন পার্থিব জীবনের প্রকৃত স্বার্থকতা।

আজ আমরা এই ফিচারে এমন তিনজন তরুণ আলেমের জীবনের সঙ্গে পরিচিত হবো, যারা এই বয়সেই দীনের দাঈ হিসেবে নিজেদের নিবেদিত করেছেন। ভালোবাসা মিশ্রিত হকের আওয়াজ তুলে চেষ্টা করছেন সমাজে আবার ফিরিয়ে আনতে নববীযুগের ভ্রাতৃত্বের বন্ধন।

বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করার স্বপ্ন দেখেন যে মেধাবী তরুণ 

কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের রঘুনন্দনপুরে মায়ের স্বপ্ন উজ্জ্বল করে পৃথিবীতে আসেন তরুণ ওয়ায়েজ হাফেজ মাওলানা যুবায়ের আহমাদ।

মা-বাবার স্বপ্ন ছিল তাকে কুরআনের খাদেম বানাবে। তাই কলিজার টুকরো ছেলেকে ভর্তি করান কিশোরগঞ্জেরই ভ