রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান ঋণনির্ভর উচ্চবিলাষী বাজেট সংকট আরও বাড়াবে: মুনতাসির আলী প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমূলক বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির

বাস খাদে পড়ে নিহত ২, উদ্ধারে গিয়ে আরেকজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। এছাড়া আহতদের উদ্ধার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিড্যা ইউনিয়নের সিড্যা গ্রামের নুরুজ্জামান মুন্সীর ছেলে কামরুজ্জামান মাহমুদ মুন্সী (৪৫), দক্ষিণ ডামুড্যা গ্রামের তমিজউদ্দিন পাইকের ছেলে ইয়াকুব পাইক (৮০) ও ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে জুলহাস মোল্যা (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা থেকে একটি বাস দ্রুতগতিতে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল।

ডামুড্যা খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন কামরুজ্জামান এবং গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান ইয়াকুব।

পরে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জুলহাস।

এছাড়া বাসে থাকা অন্তত ২৫জন যাত্রী আহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, কামরুজ্জামান ও ইয়াকুব দুর্ঘটনায় মারা যান। মরদেহ ও আহতদের উদ্ধার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ