বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার ১৮ হাজার আবেদন এবার ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ জাগতিক জ্ঞানের পাশাপাশি কুরআন-সুন্নাহর শিক্ষাও জরুরি: শায়খে চরমোনাই দুই দেশের স্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রত্যাশা ত্রিবেদীর আকাবার অঙ্গীকার—নতুন আশার আলো মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু ‘প্রশান্তিময় কুরআন-২৬’ হিফজ প্রতিযোগিতার উদ্বোধন ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত অন্তত ১৮ ছয় কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ কওমি শিক্ষার্থীদের জন্য বাউবিতে এসএসসি-এইচএসসি প্রোগ্রাম চালুর উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন, তদন্ত কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ৪১ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত ১০টার পর মন্ত্রণালয়ের বাজেট শাখায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় সেবা শাখার মহাপরিচালক শাহ আহমেদ শফিকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতিসহ পুরো ঘটনার বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়।

সরেজমিনে দেখা যায়, বুধবার রাতে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচতলার বাজেট শাখার পাশে বন্ধ ঘরে লাগা ওই অগ্নিকাণ্ডে নথিপত্রে আগুন না লাগলেও ধোঁয়ায় কালি লেগে গেছে বাজেট শাখার ফাইলগুলোতে। ওই কক্ষে বাজেট শাখার স্টিলের আলমারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সব বাংলাদেশি মিশনের রাষ্ট্রদূত, কর্মকর্তা, দূতাবাসের হিসাব সংরক্ষিত ছিল বলে কর্মকর্তারা জানান।

কক্ষটিকে বসতেন সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে লোহানি বাবু ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সুমন খালেদ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার একটি কম্পিউটার, প্রিন্টার এসিসহ আরও অনেক কিছু। ওই আগুনের ধোঁয়ায় পেছনের জানালা দিয়ে বাজেট শাখার কিছু আসবাবপত্র ও স্টিলের আলমারিতে থাকা কাগজপত্রে কালি লেগেছে।

এর আগে গতকাল বুধবার রাত ১০টা ৫৪ মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নিচতলায় আগুন লাগে। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ