মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নকল সরবরাহ ও অনিয়মের দায়ে ৫ শিক্ষকের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ে জেডিসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার দায়ে তিন কক্ষ পরিদর্শক এবং নিয়ম বহির্ভূতভাবে মুঠোফোন সঙ্গে রাখার দায়ে অপর দুই পরিদর্শকসহ ৫ শিক্ষককে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার জেডিসির ইংরেজি পরীক্ষা চলাকালীন সালন্দর কামিল মাদরাসা কেন্দ্রে মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা নামে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন নকল সরবরাহ করার দায়ে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত পরিদর্শক মনসুর আলী ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর হরিহরপুর আলেম মাদরাসার শিক্ষক এবং আয়েশা সিদ্দিকা ভেলাজান আনছারিয়া ফাজিল মাদরাসার শিক্ষক।

এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদেরকে জেডিসি পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গীর সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এ রায় প্রদান করেন।

অপর দিকে মুঠোফোন সঙ্গে রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান আবু সায়েম ও রশিদা বেগম নামে অপর দুই পরিদর্শককে এক হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডিত শিক্ষক আবু সায়েম দানারহাট আনছারিয়া কামিল মাদরাসার শিক্ষক এবং রশিদা বেগম সালন্দর কামিল মাদরাসার শিক্ষক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ