ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত আগামী ২৭, ২৮ ও ২৯ নভেম্বর তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৫ নভেম্বর) হাটহাজারী পৌরসভাস্থ কনক কমিউনিটি সেন্টারে বিকাল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে মতবিনিময় সভা।
মাওলানা ইবরাহিম খলিল সিকদারের সঞ্চালনা ও মাওলানা রিজওয়ান আরমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, উত্তর চট্টগ্রামের আল আমিন সংস্থা একটি দ্বীনদরদী ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত সংগঠন । ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরো বলেন, ইসলামী আকীদা প্রচার-প্রসার ও দীনি পরিবেশ তৈরির লক্ষ্যে ইসলামী মাহফিলগুলো ব্যাপক ভূমিকা রেখে চলছে। ইসলামী সম্মেলন, তাফসীরুল কুরআন মাহফিলগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। দেশব্যাপী বিভিন্ন সংগঠন, মসজিদ, মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে অগণিত মাহফিলের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আল আমিন সংস্থা আগামী ২৭,২৮ ও ২৯ নভেম্বর তিনদিন ব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিল এর আয়োজন করে আসছে। উক্ত মাহফিলকে নিজ নিজ স্থান থেকে সার্বিক সহযোগিতা সকলের কর্তব্য।
আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- আল আমিন সংস্থার প্রধান উপদেষ্টা ও দারুল উলুম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন, দারুল উলুম হাটহাজারীর সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, শৈয়দুস শুহাদা মাদরাসার পরিচালক মাওলানা হাজী ইউসুফ, কান্দিরপাড়ার মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল্লাহ, ফতেপুর রশিদিয়া মাদরাসার পরিচালক মুফতি আবদুল আজিজ।
দারুস সুফফাহ মাদরাসার পরিচালক মুফতি সিরাজুল ইসলাম, আল আমিন সংস্থার উপদেষ্টা কারী মঈনুদ্দীন, মাওলানা নুরুল ইসলাম জাদিদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরওয়ার মোরশেদ তালুকদা, মাওলানা আবু আহমদ চৌধুরী, রাউজান নবজাগরণ সংঠনের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, আরব আমিরাত শাখার সভাপতি মাওলানা মুইনুল ইসলাম চৌধà