রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

বিদেশে নারীকর্মী পাঠানো বন্ধে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত না করে বিদেশে নারীকর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গত ১২ নভেম্বর কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন বাদী হয়ে এ রিট দায়ের করেন।

আজ সোমবার (১৮ নভেম্বর) রিট দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আইনজীবী জামান আক্তার বুলবুল।

জামান আক্তার বুলবুল জানান, রিট আবেদনটির ওপর আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সচিব, আইজিপি, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও চট্টগ্রামের ডেপুটি কমিশনারকে এ রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সরকার মানবপাচার রোধে আইন করেছে। কিন্তু সে আইনের প্রয়োগের অভাবে নারীরা তাদের মানবাধিকার ও আইনি অধিকার প্রতিষ্ঠা করতে পারছেন না। প্রতিদিন বিদেশ থেকে অসংখ্য নারীকর্মী দেশে ফিরে আসছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ