শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রসুল সা.-এর ভাষ্যে পাঁচ পাপে পাঁচ বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, রাসুল সা. একদিন মুহাজির সাহাবীদের উদ্দেশে বলেন, হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি কাজ যখন তোমরা করবে, তখন বিভিন্ন ধরনের বিপদ আপদে তোমরা আক্রান্ত হবে। আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেনো তোমরা এই কাজগুলো না করো।

১. যখন কোনো জাতির মধ্যে ব্যাভিচার এত ব্যাপক হয়ে যায় যে লোকেরা তা প্রকাশ্যে করতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব মহামারি ছড়িয়ে পড়ে, যা আগের মানুষদের মধ্যে ছিলো না।

২. যখন মানুষ মাপে কম দেয়, তখন দুর্ভিক্ষ, অভাব ও শাসকের জুলুম নেমে আসে।

৩. যখন মানুষ নিজেদের সম্পদের যাকাত আটকে রাখে, তখন তাদের থেকে বৃষ্টি আটকে রাখা হয়। যদি চতুস্পদ জন্তু না থাকতো, তাহলে তাদের উপর এক ফোঁটা বৃষ্টিও বর্ষিত হতো না।

৪. যখন মানুষ আল্লাহ ও তার রাসুলের নামে কৃত চুক্তি ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় শত্রু চাপিয়ে দেন।

৫. যে জাতির শাসক ও সমাজপতিরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহর নাজিল করা আহকাম মানে না, আল্লাহ সেই জাতির উপর গৃহযুদ্ধ চাপিয়ে দেন।

সূত্র: ইবনে মাজা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ